শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়ার অনীহার জবাব দিল বাংলাদেশ

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৬   ০৭:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে টাইগারদের এই দাপুটে জয়কে ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। অথচ এই সিরিজ মাঠে গড়ানো নিয়েই একসময় ছিল অনিশ্চয়তা।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামে বাংলাদেশ। এমনকি সিরিজটি অস্ট্রেলিয়ার নিয়মিত ক্রিকেট মৌসুমের বাইরেও আয়োজন করা হয়। আগস্টে অনুষ্ঠিত এই সিরিজে স্বাগতিকদের খুব বেশি আগ্রহ ছিল না বলেও আলোচনায় এসেছে।

এর আগে ২০১৮ সালে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের কথা থাকলেও সম্প্রচারকদের অনাগ্রহের কারণ দেখিয়ে সিরিজটি আয়োজন করা হয়নি। ২০২৭ সালের মার্চে দুই টেস্ট খেলার সূচি থাকলেও সেটিও এগিয়ে এনে ২০২৬ সালের আগস্টে আয়োজন করা হয়।

শুধু অস্ট্রেলিয়া সফর নয়, বাংলাদেশেও খেলতে অনীহা দেখিয়েছে অজিরা। ২০১৫ সালে নিরাপত্তা শঙ্কার কথা বলে বাংলাদেশ সফর বাতিল করেছিল তারা। পরে ২০১৭ সালে সিরিজটি অনুষ্ঠিত হয়।

এবার সেই অস্ট্রেলিয়ার মাটিতেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে দুইশ রানের আগেই অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। এরপর ব্যাট হাতে বড় লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে রেখে মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সহজেই সেই লক্ষ্য পেরিয়ে ৯ উইকেটের ঐতিহাসিক জয় নিশ্চিত করে তারা।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এই জয় ক্রিকেট বিশ্বকে একটি বার্তা দিয়েছে। তার বিশ্বাস, যেকোনো কন্ডিশনে ভালো করার সামর্থ্য বাংলাদেশের আছে এবং ভবিষ্যতে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবে দল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)