শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আইসিসিতে আপিলে জয় পাকিস্তানের

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৬   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আবেদনে সাড়া দিয়ে গাদ্দাফি স্টেডিয়ামের ওপর দেওয়া একটি ডিমেরিট পয়েন্ট বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে পিচ নিয়ে দেওয়া আগের শাস্তি থেকে মুক্তি পেল পাকিস্তানের ঐতিহ্যবাহী এই ভেন্যু।

গত জুনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ‘অসন্তোষজনক’ পিচের অভিযোগে গাদ্দাফি স্টেডিয়ামকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। স্টেডিয়ামটির ইতিহাসে এটিই ছিল প্রথম ডিমেরিট পয়েন্ট।

ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫৭ রানে অলআউট করে চার উইকেটে জয় পায় পাকিস্তান। ৪২ ওভারের মধ্যেই শেষ হওয়া ম্যাচে স্পিনাররা বাড়তি সহায়তা পাওয়ায় পিচ নিয়ে প্রশ্ন ওঠে। তবে পিসিবির দাবি ছিল, কম রান হওয়া বা ম্যাচের ফলাফলই কোনো পিচকে ‘অসন্তোষজনক’ প্রমাণ করে না।

পিসিবির আপিলের পর বিষয়টি পুনরায় পর্যালোচনা করে আইসিসির আপিল প্যানেল। ম্যাচের ভিডিও, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত বিশ্লেষণ করে প্যানেল আগের সিদ্ধান্ত বাতিল করে।

আইসিসির পর্যালোচনায় দেখা যায়, গাদ্দাফি স্টেডিয়ামের পিচে অতিরিক্ত অসমান বাউন্স বা অস্বাভাবিক মাত্রার স্পিন ছিল না। তাই ডিমেরিট পয়েন্ট দেওয়ার মতো পর্যায়ের পিচ এটি ছিল না বলে সিদ্ধান্ত নেয় আপিল প্যানেল।

এ নিয়ে পিচ-সংক্রান্ত শাস্তির বিরুদ্ধে পিসিবির দ্বিতীয় সফল আপিল এটি। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের পিচের জন্য দেওয়া ডিমেরিট পয়েন্টও আপিল করে বাতিল করেছিল পাকিস্তান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)