শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ব্রাজিল ফেডারেশনের প্রতিনিধির সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ০১:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ব্রাজিল ভারতে ম্যাচ খেলবে। ভারতের সুযোগ সুবিধা দেখতে ব্রাজিলের প্রতিনিধি দল সফর করছে। এর মধ্যে তারা আজ ঢাকায়ও আসবে। জাতীয় স্টেডিয়ামের সুযোগ সুবিধা দেখবে। 

বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘দুপুরে ব্রাজিল ফেডারেশনের কয়েকজন প্রতিনিধি ঢাকায় আসবে। বিকেলে আমরা তাদের জাতীয় স্টেডিয়ামে নিয়ে যাব।’ ভারতে ম্যাচ খেলবে ব্রাজিল, ঢাকা পরিদর্শন কেন! এতে কৌতূহল জন্ম নিয়েছে। এ নিয়ে অবশ্য কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও নেই ফেডারেশনের কাছে। 

ব্রাজিল ফেডারেশনের প্রতিনিধি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। সেই বৈঠকে বাংলাদেশ-ব্রাজিল ফুটবল সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে। ওই আলোচনার পরই মূলত দুই দেশের কোনো প্রীতি ম্যাচ কিংবা পারস্পরিক কোনো বিনিময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। 

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ খেলেছিল। সেই ম্যাচ আয়োজনে ফেডারেশনকে অনেক খরচ করতে হয়েছিল। সেই ঋণ এখনও আনুষ্ঠানিকভাবে শোধ হয়নি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)