শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
ক্রীড়া সাংবাদিকদের প্রাণবন্ত মিলনমেলা

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৬   ০৭:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ক্যারম খেলার মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬। দুই সপ্তাহের এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হচ্ছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড 'কিউট'। ২৫ আগস্ট দুপুরে হোম অব বিএসপিএ'তে স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) নির্বাহী পরিচালক মিসেস আসমা আশরাফী সাকলাইন।

বিএসপিএ যুগ্ম-সম্পাদক ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে বিএসপিএ'র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ স্পোর্টস কার্নিভালের রোমাঞ্চ উপভোগ করার আহ্বানের পাশাপাশি সরকার ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।  জাহেদ পারভেজ চৌধুরী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মিসেস আসমা আশরাফী খেলাধুলার উন্নয়নে কিউট ভবিষ্যতেও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক ও মো. সামন হোসেন, সংগঠনের আজীবন সদস্য সেলিম নজরুল হক,  অর্থ সম্পাদক শাহজাহান কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলমসহ বিএসপিএ'র অনেক সদস্য উপস্থিত ছিলেন। এবার মোট ৮ ইভেন্ট ১২ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বিএসপিএর শতাধিক সদস্য।

ইভেন্টগুলোর মধ্যে রয়েছে— আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সকল খেলা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)