শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়া ফের ডাকবে বাংলাদেশকে: তালহা

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৬   ০২:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আবারও দেশটির আমন্ত্রণ পাওয়ার প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার বিশ্বাস, অস্ট্রেলিয়া আগামী বছরই বাংলাদেশকে আবার খেলতে ডাকতে পারে।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ডারউইনে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় তারা। দুই ম্যাচের সিরিজে ফলাফল ১-১ হলেও প্রথম টেস্টের জয় বাংলাদেশের জন্য বড় আত্মবিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার রাতে দেশে ফিরে ডারউইনের সেই জয়ের স্মৃতিচারণ করেন তালহা জুবায়ের। তিনি জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিশ্বাস নিয়েই দল সেখানে গিয়েছিল।

তালহা বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করার আশা তাদের ছিল। প্রথম টেস্টের আগে দলের প্রস্তুতিও ভালো ছিল এবং খেলোয়াড়েরা কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছিলেন।

তবে সফরের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। এতে অনেকের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, প্রস্তুতি ম্যাচটি খারাপ গেলেও দলের বিশ্বাস ছিল, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভালো ফল করা সম্ভব। ডারউইনের প্রথম টেস্টে সেই আত্মবিশ্বাসই মাঠে কাজে লাগাতে পেরেছেন খেলোয়াড়েরা।

তালহার ভাষ্য, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের মাটিতে তাদের হারানোর অভিজ্ঞতা বাংলাদেশকে আরও আত্মবিশ্বাসী করেছে। এখন অন্য যেকোনো দলের বিপক্ষেও ভালো করার মানসিক শক্তি তৈরি হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ডারউইনের পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়া খুব বেশি সময় না নিয়ে আবারও বাংলাদেশকে নিজেদের মাটিতে খেলার আমন্ত্রণ জানাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)