শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মেসির বিদায়ে স্ত্রী আন্তোনেলার আবেগঘন বার্তা

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৬   ০১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ পথচলার ইতি টানার কথা জানান তিনি। মেসির সিদ্ধান্তে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময় ও আবেগ।

তবে মেসির বিদায়ের এই মুহূর্তে গর্ব ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ারের নানা উত্থান-পতনের কথা তুলে ধরেন।

আন্তোনেলা লেখেন, মেসির এই দীর্ঘ যাত্রায় তিনি যেমন আনন্দের মুহূর্ত দেখেছেন, তেমনি দেখেছেন হতাশা ও কঠিন সময়ও। ব্যর্থতার পর মেসিকে আবার ঘুরে দাঁড়িয়ে নিজের লক্ষ্যে লড়াই করতে দেখেছেন তিনি।

মেসির স্বপ্ন পূরণের সাক্ষী হতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় উল্লেখ করে আন্তোনেলা বলেন, দীর্ঘ পথচলার শেষে প্রিয় মানুষটির স্বপ্ন পূরণ এবং জীবনের অন্যতম আনন্দের মুহূর্তগুলো তাঁর সঙ্গে ভাগ করে নিতে পেরে তিনি গর্বিত।

মেসির সাফল্যের পেছনে পরিবারের ভূমিকার কথাও উঠে এসেছে তাঁর বার্তায়। বিশেষ করে সন্তানদের প্রসঙ্গ টেনে আন্তোনেলা বলেন, তাদের সন্তানরা খুব কাছ থেকে দেখেছে কীভাবে তাদের বাবা নিজের লক্ষ্যের জন্য লড়াই করেছেন, কঠিন সময়েও হাল ছাড়েননি এবং শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছেন।

বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ তুলে আন্তোনেলা আরও বলেন, সন্তানরা নিজের চোখে দেখেছে মেসির দীর্ঘ পরিশ্রম কীভাবে সাফল্যে পরিণত হয়েছে এবং তিনি কীভাবে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছেন।

মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের সমাপ্তিতে আন্তোনেলার এই বার্তা ভক্তদের কাছেও আবেগঘন হয়ে উঠেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)