শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জাতীয় দলের ৯ খেলোয়াড় ফেরতের অনুরোধ মোহামেডানের

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ শুরু হওয়ার কথা। এর আগে জাতীয় দলের ক্যাম্পে থাকা নয় ফুটবলারকে ফিরিয়ে দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুরোধ জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

লিগে অংশ নেওয়া ১৩টি ক্লাবের মধ্যে ১০টি ইতোমধ্যে বাফুফেকে চিঠি দিয়ে নিরবচ্ছিন্নভাবে লিগ আয়োজনের ব্যবস্থা নিতে বলেছিল। তবে সেই অনুরোধের মধ্যেই রোববার রাতে লিগ ও ফেডারেশন কাপের সূচি চূড়ান্ত করে ফেডারেশন।

সূচি ঘোষণার পর সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে মোহামেডান। দলটির নয় গুরুত্বপূর্ণ ফুটবলার বর্তমানে এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্যাম্পে আছেন। তাদের অনুপস্থিতিতে নতুন মৌসুমের প্রস্তুতিও শুরু করতে পারেনি সাদা-কালো শিবির।

লিগ শুরুর আর মাত্র চার দিন বাকি থাকায় মঙ্গলবার থেকে অনুশীলনে নামতে চায় মোহামেডান। সে কারণেই সোমবার বিকেলে বাফুফেকে চিঠি দিয়ে জাতীয় দলের ক্যাম্পে থাকা নয় খেলোয়াড়কে মঙ্গলবারের মধ্যে অবমুক্ত করার অনুরোধ জানিয়েছে ক্লাবটি।

চিঠিতে মোহামেডান জানিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সময়ে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে তাদের কোনো আপত্তি নেই। তবে লিগ শুরুর আগে দল গুছিয়ে নেওয়ার জন্য এখনই খেলোয়াড়দের ফেরত চায় তারা।

জাতীয় দলের ক্যাম্পে থাকা মোহামেডানের নয় ফুটবলার হলেন সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, ফয়সাল আহমেদ ফাহিম, সোরভ দেওয়ান, সোহেল রানা ও শাহরিয়ার ইমন।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)