শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

স্কালোনিকে নিয়ে সুখবর দিলো আর্জেন্টিনা

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৫:১৪ পিএম
webnews24

বিশ্বকাপে রানার্সআপ হিসেবে শেষ করার পর আবার মাঠে নামছে আর্জেন্টিনা। ফিফার চলতি উইন্ডোতে তিন ম্যাচ খেলবে তারা, যার শেষ হবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দিয়ে। এর আগে আর্জেন্টিনার ভক্তদের মনে আশার আলো দেখাল এএফএ। 

লিওনেল স্কালোনি ও প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়ার মধ্যে কোচের চুক্তি নবায়ন নিয়ে আলোচনার খবর চূড়ান্ত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

নিজেদের অফিসিয়াল চ্যানেলে এএফএ তাদের লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে প্রেসিডেন্টের সঙ্গে কোচের একটি ছবি পোস্ট করে ঘোষণা দিয়েছে, ‘এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া ও কোচ লিওনেল স্কালোনির মধ্যে আলবিসেলেস্তে দলকে নেতৃত্ব দিতে তার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনি তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কী করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। তবে কদিন আগে জানা যায়, আর্জেন্টিনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন তিনি।

যদিও এই মুহূর্তে কোনো কিছু নিশ্চিত নয়, তবে টিওয়াইসি স্পোর্টস জানতে পেরেছে, ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত চুক্তি নবায়ন করা হচ্ছে। আরও দুই বছর মানে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর পথও খোলা রাখা হয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)