শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আসিয়ান কাপে ৪ গোলের জয়ে হংকংয়ের দুর্দান্ত শুরু

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৬   ১২:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আসিয়ান কাপের মিশনটা দুর্দান্তভাবেই শুরু করেছে হংকং, চায়না। ২৭সেপ্টেম্বর কাই তাক স্টেডিয়ামে লাওসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হংকং। ১২ মিনিটেই ডান প্রান্ত থেকে এভারটনের নেওয়া কর্নার কিক থেকে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে দেন সান মিংহিম।

প্রথম গোলের পরও আক্রমণের ধার কমেনি হংকংয়ের। ৩৩ মিনিটে ডি-বক্সের ভেতর সান মিংহিমের বাড়ানো বল পেয়ে দুই লাওস ডিফেন্ডারকে কাটিয়ে ক্লোজ রেঞ্জ থেকে জোরালো শটে গোল করেন এভারটন ক্যামর্গো। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে থাকে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও লাওসের রক্ষণে চাপ ধরে রাখে হংকং। ৫৫ মিনিটে বাম দিক থেকে আসা আউটসুইং কর্নারে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন সেন্টার-ব্যাক ডুডু। তার শক্তিশালী হেডারের সামনে লাওসের গোলকিপার সউসামোন ভেথিটার কিছুই করতে পারেননি।

ম্যাচের শেষ দিকে লাওসের কফিনে শেষ পেরেক ঠোকেন ম্যাট অর। যোগ করা সময়ের প্রথম মিনিটে পেনাল্টি থেকে গোল করে হংকংয়ের জয় ৪-০ করেন তিনি।

এই জয়ে লাওসকে টপকে আসিয়ান কাপের ডিভিশন-২-এর ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে হংকং। আগামী বুধবার নিজেদের পরের ম্যাচে প্রথম ম্যাচে হেরে যাওয়া ব্রুনাই দারুসসালামের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে লাওস।

এদিন ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে মিয়ানমারকে ১-০ গোলে হারিয়েছে কম্বোডিয়া। নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ছিল মিয়ানমার। গ্রুপের শেষ ম্যাচে বুধবার কম্বোডিয়ার মুখোমুখি হবে তিমুর লেস্তে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)