শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এমবাপ্পের মন্তব্যের জবাব দিলেন দেম্বেলে

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৬   ১২:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের মন্তব্যের পর নিজের ক্যারিয়ার ও কঠোর পরিশ্রমের কথা তুলে ধরে জবাব দিয়েছেন উসমান দেম্বেলে। সরাসরি এমবাপ্পের নাম না নিলেও তার বক্তব্যে উঠে এসেছে ক্যারিয়ারে নিজের পথ তৈরি করার বিষয়টি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে নিজের ও দেম্বেলের ক্যারিয়ার নিয়ে কথা বলেন। তার ভাষ্য ছিল, দেম্বেলেকে সবসময় প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখা হয়েছে, আর তাকে দেখা হয়েছে ‘নির্বাচিত’ খেলোয়াড় হিসেবে। অল্প বয়সেই এমবাপ্পে শীর্ষ পর্যায়ে পৌঁছে গেলেও চোটের কারণে দেম্বেলের ক্যারিয়ার ভিন্নভাবে এগিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এরপর ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন করা হলে দেম্বেলে বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নীরবে কঠোর পরিশ্রম করে গেছেন। তার ভাষায়, তিনি কখনোই ‘নির্বাচিত’ ছিলেন না; বরং পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন।

দেম্বেলে আরও জানান, গত মৌসুমে পিএসজির হয়ে ভালো পারফরম্যান্সের পর তিনি ব্যালন ডি’অর জিতেছেন। এবার কী হয়, তা নিয়ে কোনো চাপ না নিয়ে শান্ত থাকার কথাও বলেন তিনি।

দুজনের এই মন্তব্যের পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হলেও পরবর্তী সময়ে এমবাপ্পে ও দেম্বেলে দুজনই নিজেদের মধ্যে কোনো বিরোধের কথা অস্বীকার করেন।

এবারও ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় রয়েছেন দুজনই। গতবারের বিজয়ী দেম্বেলের পাশাপাশি রিয়াল মাদ্রিদের এমবাপ্পের নামও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)