রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
নয়বারের চ্যাম্পিয়ন ভারত দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠে। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারানোর পর শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের জয় পায় তারা।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট ভারত

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ০৮:৪০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট ভারত। সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ১৭ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য ফাইনালে ভারতের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার বিজয়ী দল।

ম্যাচের অষ্টম মিনিটেই পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় ভারত। খাইমিনথাং লুংডিমের লম্বা পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। বক্সের বাঁ পাশে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রথম টাচেই দারুণ দক্ষতার পরিচয় দেন ইস্ট বেঙ্গলের এই ফরোয়ার্ড। এরপর ডান পায়ে বল নিয়ে নিচু শটে ভুটানের গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালের ডান কোনায় বল পাঠান বিষ্ণু।

২৭ মিনিটে অধিনায়ক চিনগ্লেনসানা সিং কোনশামের গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারত। মাংলেনথাং কিপগেনের কর্নার থেকে আসা বল ভুটানের রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলমুখে বল পেয়ে যান চিনগ্লেনসানা। শক্তিশালী শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি।

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে ভারত। একের পর এক গোলের সুযোগ তৈরি করে ভুটানের রক্ষণভাগকে চাপে রাখে তারা। অন্যদিকে, প্রতিপক্ষের গোলমুখে তেমন কোনো হুমকি তৈরি করতে পারেনি ভুটান। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ভুটান। ৪৮ মিনিটে চেনচো গিয়েলতশেনের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান তাশি তোবদেন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত দেওয়া হয়।

এই সিদ্ধান্ত ভুটানকে নতুন করে আশাবাদী করে তোলে। ম্যাচের শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় তারা। তবে ৮৪ মিনিটে দুই গোলের ব্যবধান পুনরুদ্ধারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন সুহাইল ভাট। কিন্তু তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ দিকে ভুটান সমতা ফেরানোর কয়েকটি চেষ্টা চালালেও ভারতের রক্ষণভাগ দৃঢ়তায় তা সফল হয়নি। শেষ পর্যন্ত টুর্নামেন্টে আরেকটি জয় নিশ্চিত করে ভারত।

ম্যাচটিতে টুর্নামেন্টে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়। ভুটানের বাতিল হওয়া গোলটি বহাল রাখার পাশাপাশি ভারতের পক্ষে দেওয়া একটি পেনাল্টির সিদ্ধান্তও ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়।

নয়বারের চ্যাম্পিয়ন ভারত দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠে। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারানোর পর শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের জয় পায় তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের সুযোগ নিয়ে জয়সূচক গোল করেন আব্দুল সামাদ শেহজাদ। পুরো ম্যাচে দুই দল সমানতালে লড়লেও শেষ পর্যন্ত গোলের ব্যবধান গড়েছে বাংলাদেশের একটি ভুল। এই জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
সাফ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। কোচ থমাস ডুলির একাদশে জায়গা পেয়েছেন রেকর্ড আটজন প্রবাসী ফুটবলার। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচে জিতলেই ২১ বছর পর সাফের ফাইনালে উঠবে লাল-সবুজের দল।
তেজগাঁও কার্যালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বদলা ভারতের। পাকিস্তানের কাছে গ্রুপ পর্বে হেরেছিল তারা। তার বদলা নিল ফাইনালে এসে। মানাল চৌহান এবং মোহিত উলভার অবিশ্বাস্য ব্যাটিংয়ে এক উইকেটে জিতেছে ভারত।
জোহানেসবার্গে প্রথম টেস্টের একদনি আগে একাদশ ঘোষণা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহাসেনবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। বাভুমার নেতৃত্বাধীন এই দলে চমক বলতে জুবায়ের হামজা।