২৪ঘণ্টা অনলাইন : একদিকে যখন হামজা চৌধুরীকে পাওয়ার আনন্দ অন্যদিকে হতাশাও রয়েঝে জাতীয় ফুটবল দলে। হামজা আসার আগে সবচেয়ে বেশি উন্মাদনা ছিল ফাহমিদুল ইসলামকে নিয়ে। বয়স কম হলেও অমিত সম্ভাবনা ছিল তার মধ্যে। কিন্তু হঠাৎ করে তার সৌদি আরব থেকে ইতালী চলে যাওয়ায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। সোমবার দেশের ফুটবলে সবচেয়ে আলোচনায় ছিল হামজা চৌধুরীর আগমন। তাঁকে নিয়েই আগ্রহের মাত্রা ছিল তীব্র। এর মাঝেই সৌদি আরব ক্যাম্প শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছে জাতীয় দল। তবে দলের সাথে ফেরেননি ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। প্রাথমিক দলে ফাহামিদুলের থাকাটাই বেশ চমক জাগানিয়া ছিল। ফুটেজ দেখে কোচ হাভিয়ের কাবরেরাই বাছাই করেছিলেন তাঁকে। ১৮ বছর বয়সী এই ফুটবলার সৌদিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন গত ১১ ফেব্রুয়ারি। এক সপ্তাহের অনুশীলনে তাঁকে নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কাবরেরা। তাই ইতালি চলে যাওয়া ফাহামিদুল জায়গা পাচ্ছেন না ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে। সেটাই হতাশা তৈরি করেছে দলের মধ্যে।
ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্থরের ক্লাব ওলবিয়া কালসিওতে। ফাহামিদুলের ঢাকায় না আসা প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘মূলত আসলে অল্প সময়ের প্রস্তুতিতে ফাহিদুলকে ম্যাচ খেলানোর আস্থা পাননি কোচ। তাঁকে একটি প্রস্তুতি ম্যাচে লেফট উইংয়ে খেলানো হয়েছে। তা ছাড়া রাইট উইংয়ে খেলেছেন। কিন্তু সব মিলিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কোচ।’ হামজার আগমন দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। তাই প্রবাসী ফুটবলারদের প্রতি ঝোঁকও বাড়তে থাকে। ফাহামিদুল সেখানে নতুন সংযোজন ছিলেন। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২০ মার্চ ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবে কাবরেরার দল। এদিকে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুলকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ কোচ। হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবল সমার্থকদের রোমাঞ্চ এখনো কমেনি। এর মধ্যেই আলোচনায় আরেক ফুটবলার ফাহামিদুল ইসলাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়, অনেকেরই প্রশ্ন, কেন ফাহামিদুল ফিরে গেছেন? অবশেষে এর ব্যাখ্যা দিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। তাঁর মতে ফাহামিদুল জাতীয় দলে খেলার মতো এখনো প্রস্তুত নন। তার দলে না থাকার বিষয়ে কাবরেরা বলেন, ‘ফাহমিদুল সৌদি ক্যাম্পে ভালো অনুশীলন করেছে। তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা আরও বেশি প্রস্তুত। তাকে আরও সময় দিতে হবে।’ এদিকে ফাহমিদুল বাদ পড়ায় হতাশ বাংলাদেশের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। একদিনের ব্যবধানেই যেন দেশের ফুটবলের নজরটা সরে গেল পুরোপুরি। যেখানে সবকিছুর নিউক্লিয়াস হয়ে ছিলেন হামজা চৌধুরী, সেখানে চলে এলেন ফাহমিদুল ইসলাম। বড় আশা নিয়ে এই তরুণ ফুটবলারকে ডাকা হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের সৌদি ক্যাম্পে। সেখানেই হাসিখুশি অবস্থায় তাকে দেখা গিয়েছিল বেশ কয়েকবার।
তবে ফাহমিদুলকে নিয়ে বিস্ময়ের শুরু মঙ্গলবার সকাল থেকে। সৌদিতে ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরে আসা খেলোয়াড়দের মাঝে ছিলেন না ইতালি থেকে উড়ে আসা এই তরুণ। জানা যায়, তায়েফ থেকেই সরাসরি ইতালি ফিরে গিয়েছেন ১৮ বছরের ফাহমিদুল। এত দিন ফাহমিদুলের স্তুতি গেয়ে এক সপ্তাহ অনুশীলন করিয়ে এখনই তাকে জাতীয় দলের জন্য পর্যাপ্ত মনে হয়নি ক্যাবরেরার। এদিকে ফাহমিদুলের এমন বাদ পড়ায় বেশ হতাশ হয়েছেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক এবং একসময়ের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। নিজের ফেসবুক স্ট্যাটাসে হতাশা লুকাতে পারেননি সাবেক এই গোলরক্ষক। বিপ্লব তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচ এ হ্যাটট্রিক করা খেলোয়াড় যার মাঝে অনেক সম্ভবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস।’ ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে। এছাড়া দলে আছে ইনজুরির সমস্যা। ২৩ জনের স্কোয়াড করাই এখন ক্যাবরেরার জন্য বেশ বড় চ্যালেঞ্জ।
২৪/আসো
