শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়লেন হামজা

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৫   ০৬:৩৮ এএম
webnews24
অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা। 

এদিন সকাল পৌনে দশটার একটা ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিলেট যান। এরপর পৌনে বারোটার দিকে ওই ফ্লাইটেই সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেয়।

এর  আগে, গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপর গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলে বুধবার দেশে ফিরেছিলেন। এবার তিনি ফিরে যাচ্ছেন ইংল্যান্ডে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)