মোয়াজ্জেম েরাসেল : আলোচিত বাংলাদেশ-ভারত ম্যাচের পর ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা চৌধুরী। প্রতিবেশি দেশটির কাছ থেকে এক পয়েণ্ট নিয়ে ফেরাটাকেও বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। তবে গোল মিসের মহড়ায় অংশ না নিলে ম্যাচটা জিততেও পারত বাংলাদেশ। কিন্তু দক্ষ গোলস্কোরারের অভাবে আর সেটি হয়ে ওঠেনি। এই ম্যাচে অভিষিক্ত হামজা পুরো আলোটাই কেড়ে নিয়েছিলেন। অথচ এইতো সেদিন এসেছিলেন হামজা চৌধুরী। কিন্তু রেশ রেখে গেছেন অনেকটা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন, কোটি ভক্তকে দেখিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং অল্পতেই রেখে গেছেন বড় ছাপ। বৃহম্পতিবার সকালেই ধরেছেন যুক্তরাজ্যের বিমান। তার আগে বলে গেছেন, দেখা হবে জুনে। সকালে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা। জানা গেছে, বেলা পৌনে বারোটার দিকে ম্যানচেস্টারের উদ্দেশে রওয়ানা দিয়েছেন হামজা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ভিডিওবার্তা দিয়েছেন লাল-সবুজের মিডফিল্ডার।
সেখানে হামজা বলেছেন, ‘সবকিছুর জন্য শুধুই ধন্যবাদ। যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আমি আবারও আসব। আমার শারীরিক সুস্থ্যতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে।’ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা-জামালরা। এরপর থেকেই সবাই থাকবেন ছুটিতে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে, যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলমান। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় দলের বাকি ফুটবলাররাও ছুটিতে চলে গেছেবন।
দেশের ঘরোয়া ফুটবল আবার শুরু হবে ১১ এপ্রিল থেকে, তাই ঈদের ছুটি কাটিয়ে এর আগেই সবার ঢাকায় ফেরার কথা রয়েছে। এদিকে হামজার ছোঁয়ায় দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা লিটন দাসের। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। আলোর দিশারী হয়ে বাংলাদেশের ফুটবলকে পথ দেখানোর দায়িত্ব যিনি কাঁধে নিয়েছেন। সেই তাকে ঘিরে এখন উৎসবের আমেজ দেশের ফুটবলে। দেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকাকে পেয়ে তার সঙ্গে ছবি তুলে রাখতে ভুল করেননি জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন দাসও। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান দিলেন লিটন। দিন তিনেক আগে, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার।
অভিষেকেই জাত চিনিয়েছেন এই ফুটবলার। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যেটা তার প্রধান কাজ, গোল ঠেকানো; সেই কাজে লেটার মার্ক তুলেছেন তিনি। ভারতের শক্তিশালী আক্রমণভাগকে খাবি খেতে দেখা গেছে তার সামনে। ভারতকে তাদের মাটিতে রুখে দিয়ে এক পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচ শেষে এখন দেশে অবস্থান করছেন হামজা। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলারকে নিয়ে উন্মাদনার কমতি নেই ফুটবলপ্রেমীদের মাঝে। সেই তার সঙ্গেই এবার দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিটন দাস। হামজার সঙ্গে ছবি তুলে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’ এসময় হামজার সঙ্গে দেখা করেছেন লিটনপত্নীও।
ছবিতে হামজার সঙ্গে তিনি না থাকলেও ক্যামেরার পেছনে ছিলেন তিনি। লিটন যা তার ক্যাপশনে জানিয়েছেন। বর্তমানে ঈদের ছুটি কাটাচ্ছেন লিটন। ছুটি শেষে ডিপিএলে নামবেন তিনি। এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা। অবশ্য এরমাঝে তিনি আবেদন করেছেন পিএসএলের দল করাচি কিংসের হয়ে মাঠে নামার। সব ঠিক থাকলে পিএসএলে খেলতেও দেখা যাবে লিটনকে। তবে সেই সম্ভাবনাও রয়েছে।
