শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ব্রোঞ্জের পর থাই ওপেনে রুপা জিতলেন সামিউল

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৫   ০৪:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক উন্নতির ছাপ রাখলেন বাংলাদেশের তরুণ সাঁতারু সামিউল ইসলাম। শনিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জয়ের পর রোববার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিতেছেন তিনি। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে দ্বিতীয় হয়ে সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড, যা এই ইভেন্টে তার ক্যারিয়ার সেরা টাইমিং। এর আগে তার সেরা টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। ইভেন্টটিতে সোনা জিতেছেন থাইল্যান্ডের তোনাম, যার সময় ছিল ২৬.৫৬ সেকেন্ড। ব্রোঞ্জ জিতেছেন তুর্কমিনিস্তানের গুরবান, সময় ২৭.২০ সেকেন্ড।

বর্তমানে থাইল্যান্ডে বিশ্ব সাঁতার ফেডারেশনের (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস) বৃত্তি নিয়ে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন সামিউল। সেই সঙ্গে নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েও নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখছেন তিনি। এই মাসেই সামিউল অংশ নেবেন মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে। আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া ও ঘানাসহ প্রায় ৩০টি দেশের সাঁতারুরা অংশ নেবেন। উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতায় রুপা জিতেছিলেন সামিউল।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)