শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জিম্বাবুয়ে সিরিজে চমক তানজিম সাকিব, নেই তাসকিন

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ০১:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ের বন্ধু হিসেবে পরিচিত জিম্বাবুয়ে। একটা সময় প্রবল প্রতিপক্ষ থাকলেও এখন আর তেমনটি নেই। যখনি পারফরম্যান্স খরায় ভোগে বাংলাদেশ তখনি ডাক পড়ে আফ্রিকার দেশটির। আবারও তেমনটি হতে যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে চমক হয়ে এসেছেন ডাসহাতি পেস বোলার তানজিম হাসান সাকিব। দলে রাখা হয়নি আরেক পেসার তাসকিন আহমেদকে। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে। এদিকে পিছিয়ে গেল বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষে আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের।

আইসিসির মেগা ইভেন্ট থেকে ফেরার পর থেকে ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) খেলছেন। এরই মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে চলতি মাসেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের। যে লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হবে। এর আগে ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ডিপিএলে ১২ এপ্রিল ম্যাচ খেলেই ক্রিকেটাররা যোগ দেবেন সিলেটে জাতীয় দলের স্কোয়াডে। যদিও এখনও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কারা থাকছেন সেটি এখনও জানা যায়নি। বিসিবি এখনও দল ঘোষণা করেনি আসন্ন সিরিজের জন্য। বাংলাদেশ জাতীয় দলের বড় একটি অংশই রয়েছেন ডিপিএলের দল আবাহনীতে।

সাবেক নির্বাচক ও সেই দলটির প্রধান কোচ হান্নান সরকার জানিয়েছেন, তার দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা ১২ এপ্রিল আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেই যোগ দেবেন জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে। এদিকে, দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। ক্যাম্প হবে সিলেটের মাটিতে। যেখানে থাকবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটাররা। ডিপিএলে ১০ এপ্রিল ম্যাচ খেলেই জাতীয় দলের ক্রিকেটাররা সিলেটের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ। এর আগে ভারতের মাটিতে তারা আরেকটি ২ টেস্টের সিরিজ হেরে এসেছিল। শেষবার বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। যেখানে তারা সফরকারীদের ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল। এ ছাড়া দুই দলের শেষবারের দেখায় ২০২১ সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। সবমিলিয়ে দুই দল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে ২০১৮ সালে।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

 

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সময়সূচি

তারিখ                             ম্যাচ              ভেন্যু

২০ এপ্রিল-২৪ এপ্রিল      প্রথম টেস্ট        সিলেট

২৮ এপ্রিল-২ মে             দ্বিতীয় টেস্ট      চট্টগ্রাম

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)