শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পিএসএল না খেলেই দেশে ফিরছেন লিটন

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৫   ০৬:১৩ এএম
webnews24
অনলাইন ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে করাচি কিংসের হয়ে খেলার কথা ছিল লিটন দাসের। করাচির ম্যাচ ঘিরে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহও ছিল তুঙ্গে, বিশেষ করে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। তবে সেই অপেক্ষা আপাতত পূরণ হচ্ছে না। অনুশীলনের সময় আঙুলের চোটে পড়ায় আসরের কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এ টাইগার ব্যাটার।

শনিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানান লিটন নিজেই।

ফেসবুক পোস্টে লিটন লেখেন, করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।

অনুশীলনের সময় চোট পেয়ে লিটনের একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। সেরে উঠতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। ফলে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন এই ডানহাতি ব্যাটার।

পিএসএলের নিলাম থেকে লিটনকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন।

এর আগে, আইপিএল-এলপিএলে খেললেও কখনো পিএসএলে মাঠে নামা হয়নি তার। ইনজুরিতে এবারও আসলো না সেই মাহেন্দ্রক্ষণ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)