শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাঁচ দিনের মাথায় জ্যোতিদের নতুন রেকর্ড

প্রকাশিত - ১৫ এপ্রিল, ২০২৫   ০৪:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পাঁচ দিনও পূর্ণ হয়নি। এরমধ্যেই নিজদের রেকর্ড ভেঙে  সেটিকে নতুন উচ্চতায় নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে এবার প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬ রান করেছে বাঘিনীরা। ১০ এপ্রিল করা থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান ৫ দিনের জন্য ছিল জ্যোতিদের ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরে টস জিতে ব্যাটিং করতে নেমে এই রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত ছিলেন অধিনাটক জ্যোতি। ৫৯ বলে ১১টি চারের মারে এই রান করেন তিনি।

হাফ সেঞ্চুরি করেন ফারজানা হক ও শারমিন আক্তার। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫৭ রান করে। ২৬ রান করেন ফাহিমা খাতুন। এ ছাড়া ওপেনার ইশমা তানজীম ১৪ ও আগের ম্যাচের জয়ের নায়ক রিতু মণির ব্যাট থেকে আসে ১২ রান। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্যাথরিন ব্রিস।জবাব দিতে নেমে ১১ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৫২ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ডের মেয়েরা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)