শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

শঙ্কা কেটে মাঠে ফিরছে আইপিএল

প্রকাশিত - ১৩ মে, ২০২৫   ০৫:৫১ এএম
webnews24
অনলাইন ডেস্ক

নিরাপত্তা শঙ্কায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ আবারও মাঠে গড়াচ্ছে। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় গত ৯ মে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি বন্ধ করে দেওয়া হয়। তবে সেই শঙ্কা কেটে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আবারও টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১২ মে) বিসিসিআই জানিয়েছে, আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে আইপিএল। আসরের বাকি ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ জুন পর্যন্ত। এর মধ্যে রয়েছে গ্রুপ পর্বের ১৩টি এবং প্লে-অফের ৪টি ম্যাচ, যার মধ্যে ফাইনালও রয়েছে।

আইপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে- দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, লখনৌ, জয়পুর ও আহমেদাবাদ। তবে প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। প্লে-অফ শুরু হবে ২৯ মে প্রথম কোয়ালিফায়ার দিয়ে। এরপর এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ৩ জুন হবে আইপিএলের এবারের আসরের ফাইনাল। ১৭ মে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পুনরায় শুরু হবে। এছাড়া ধর্মশালায় স্থগিত হওয়া দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হবে ২৪ মে জয়পুরে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)