শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রোলাঁ গারোতেই বিদায় রাজকুমারের

প্রকাশিত - ২৬ মে, ২০২৫   ০৫:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিদায় আগেই বলেছিলেন। বাকি ছিল আনুষ্ঠানিকতা। ডেভিস কাপে খেলে গত নভেম্বরে টেনিসকে বিদায় জানিয়ে দেন কিংবদন্তি রাফায়েল নাদাল। স্প্যানিশ মহাতারকাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ফ্রেঞ্চ ওপেন। এ যেন টেনিসের রাজকুমারের বিদায়।

টেনিসে রজার ফেদেরার, নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে ও নাদালকে একত্রে বলা হতো ‘ফ্যাবুলাস ফোর’। ফ্যাবুলাস ফোর বা এই বিগ ফোরের বাকি তিনজনও ছিলেন নাদালের সংবর্ধনা অনুষ্ঠানে। যেখানে ক্যারিয়ারের সর্বাধিক গ্র্যান্ড স্লাম জিতেছেন, সেই রোলাঁ গারোতে ভালোবাসায় সিক্ত হয়ে কেঁদেছেন টেনিসের এই কিংবদন্তি খেলোয়াড়। 

রোলাঁ গারোতে রোববার দুপুরের আগেই পৌঁছে যান ক্লে কোর্টের সম্রাট নাদাল। টুর্নামেন্টটির সর্বাধিকবার ১৪টি শিরোপার মালিককে দেখে রাফা... রাফা স্লোগানে ফেটে পড়ে দর্শকরা। তার অটোগ্রাফ নিতেও ছুটে আসেন অনেকে। পরে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই ৩৮ বছর বয়সী তারকা। প্যারিসের এই কোর্টে নাদালের নামের পাশে জয় ১১২টি, বিপরীতে হার মোটে চার ম্যাচে। এ কারণেই তাকে ডাকা হয় ‘কিং অব ক্লে কোর্ট’ নামে। সাকুল্যে ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল অবসর নেন গত বছরের জানুয়ারিতে। প্রায় ১০ হাজার ভক্ত উপস্থিত ছিলেন ক্লে কোর্টের রঙের জামা গায়ে, তাদের গায়ে লেখা ছিল ‘Merci Rafa, যার বাংলা তর্জমা ‘ধন্যবাদ রাফা’। এক পর্যায়ে একের পর এক কোর্টে প্রবেশ করেন ফেদেরার, জকোভিচ ও মারে। এগিয়ে গিয়ে একে একে জড়িয়ে ধরেন সবাইকে। 

মাইক্রোফোন হাতে ধন্যবাদ জানিয়ে নাদাল বলেন, ‘গত ২০ বছর ধরে এই কোর্টে খেলার পর এখন আমি কীভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার হাসি-কান্না, জয়-পরাজয়র সাক্ষী সঙ্গী এই কোর্ট। এখানে খেলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

বিদায়ী অনুষ্ঠানের জন্য ফরাসি টেনিস ফেডারেশনের সভাপতি গিলেস মোরেতোঁ এবং টুর্নামেন্টের পরিচালক অ্যামিল মরেশমোকেও ধন্যবাদ জানান নাদাল। অবসরের পর এখন পর্যন্ত আর র‌্যাকেট হাতে তুলে নেননি তিনি। নাদাল এখন ব্যস্ত তার টেনিস একাডেমি, দাতব্য সংস্থা এবং ব্যবসায়িক কাজে। এ প্রসঙ্গে নাদাল তিনি বলেন, ‘অবসরের পর আমি এখনও র‌্যাকেট ধরিনি। তাই টেনিস কোর্টে না থেকে (ছয়) মাস হয়ে গেছে।’ ফিরে আসার বার্তা দিয়ে নাদাল যোগ করেন, ‘তবে আমি খেলব। কোনো এক সময়ে আমি ফিরব, কেননা কোনো এক সময়ে আমি একটি প্রদর্শনী বা এমন কিছু খেলার জন্য নিজেকে প্রস্তুত করব।’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)