শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দুঃসংবাদ পেল বাংলাদেশ

প্রকাশিত - ৩১ মে, ২০২৫   ০৩:৫৪ পিএম
webnews24
নিজেস্ব ডেস্ক

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানেও প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে। মাঠের বাইরেও এবার এলো দুঃসংবাদ। চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার শরিফুল ইসলাম।

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন শরিফুল। প্রথম তিন বল করার পর ইনজুরিতে পড়া শরিফুল আর মাঠে ফেরেননি। তখনই শঙ্কা জেগেছিল তাকে নিয়ে। সেটাই সত্যিই হলো।

পেশির সেই চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা শরিফুলের ইনজুরি নিয়ে বলেন, 'শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যান সহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়ে।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)