শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রকাশিত - ১৮ জুন, ২০২৫   ০৬:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বৃষ্টিবিরতির পর ৩১.৪ ওভার খেলা হওয়ার কথা ছিল। কিন্তু গলে ১৮ জুন শেষ বিকেলে খেলা হতে পারল ২০.৪ ওভার। বৃষ্টি–বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৪২৩। শেষ সেশনে ফিরেছেন ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা মুশফিকুর রহিম, নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন লিটন দাস। এরপর আরও ৩ উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দ্বিতীয় দিনটা শেষ করল ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে। ১৯ জুন তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে বাংলাদেশ সময় সোয়া ১০টায়। আসলে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। 

গল টেস্টে দাপুটে ব্যাটিং করেছেন তিন তারকা। বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সাবেক ও বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিনে স্কোর মোটাতাজা করতে গিয়ে ওয়ানডের আদলে ব্যাট করেন লিটন কুমার দাস। তিনি ১২৩ বলে ১১টি চার আর এক ছক্কার সাহায্যে ৯০ রান করে করে ফেরেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস।

শূন্য রানে অপরাজিত আছেন দুই পেস বোলার হাসান মাহমুদ ও নাহিদ রানা। আগামীকাল তৃতীয় দিনে দলকে তারা কতো দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন তা সময়ই বলে দেবে। 
বাংলাদেশ : ১৫১ ওভার,  ১ম ইনিংস ৪৮৪/৯ (মুশফিক ১৬৩, নাজমুল ১৪৮, লিটন ৯০; মিলন ৩/৩৮, আসিতা ৩/৯০, থারিন্দু ৩/১৯৬)।
(২য় দিন শেষে)

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)