শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সমতায় ফিরলো বাংলাদেশ

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৫   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইনঃ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ২য় টি২০ ম্যাচে ক্যাপ্টেন লিটন কুমার দাসের ব্যাটিং এবং রিশাদ হোসেনের বোলিং নৈপুণ্যে ১-১ সমতায় ফিরলো।

টসে জিতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন বোলিংয়ে সিদ্ধান্ত নেন। প্রথমে বাংলাদেশ ব্যাটিং নেমে শুরুতে পারভেজ ইমন ও তানজিদ তামিমের উইকেট হারিয়ে ফেলে। ইমন ৩ বলে ০ রানে থুসানার বলে বোল্ড আউট হয়ে যায় আর তামিম ৭ বলে ৫ রানে বিনুরার বলে স্লিপে ক্যাচ দেন কুসাল পেরার হাতে। এরপর ব্যাটিংয়ে আসেন ক্যাপ্টেন লিটন ও হৃদয়। এই দুইজন দেখেশুনে টি২০ মেজাজে ব্যাটিং শুরু করেন। এই জুটি করেন ৬৯ রান। তৌহিদ হৃদয় ২৫ বলে ৩১ রান করে আউট হয়ে যান, যার মাঝে ছিল ২টি চার ও ১টি ছক্কা। মেহেদী মিরাজ ১ বলে ১ রান করে আউট হয়ে যায়। শামিম হোসেন পাটোয়ারী ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলেন। লিটন দাস ও শামীম পাটোয়ারী পার্টনারশিপ উপর ভর করে বাংলাদেশ ১৭৭ রানের লড়াকু স্কোর এনে দেন। লিটন ১ চার, ৫টি ছক্কায় ৫০ বলে ৭৬ রান, শামিম পাটোয়ারী ৫ চার, ২টি ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন। বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৭৭ রান। শ্রীলঙ্কার পক্ষে বিনুরা ৩টি উইকেট নেন।

শ্রীলঙ্কা ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিয়মিত। প্রথম ৬ ওভারের মধ্যে হারায় ৪টি উইকেট। কুশল মেন্ডিস, কুশল পেরেরা ও অভিষ্কা ফার্নান্দোর মতো অভিজ্ঞ ব্যাটাররা ব্যর্থ হন। শ্রীলঙ্কা দলের পক্ষে সর্বোচ্চ রান করেন পাথুম নিসাঙ্কা, ২৯ বলে ৩২ রান করেন। বাকি ব্যাটারা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি, শুধু দাসুন শানাকা করেন ১৬ বলে ২০ রান।

বাংলাদেশি বোলারদের দারুণ বোলিং এ ১৫.২ ওভারেই অলআউট হয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। মাত্র ৯৪ রানে অল আউট হয়। ফলে বাংলাদেশ ৮৩ রানে জয়ী হয়। রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল। রিশাদ ৩.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট। মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ নেন ১টি করে উইকেট। 

৫০ বলে ৭৬ রান করে ম্যাচ সেরা হন ক্যাপ্টেন লিটন কুমার দাস

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)