শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হলো না

প্রকাশিত - ২৫ জুলাই, ২০২৫   ০২:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দারুণ ২টি সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। আগের সিরিজে শ্রীলঙ্কা বধ। আর দেশের মাটিতে পাকিস্তান। ব্যবধানও ঠিক একই; ২-১। 

তবে চলতি সিরিজে দারুণ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল হোয়াইটওয়াশের। কিন্তু পরীক্ষা-নীরিক্ষার শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান ৭৪ রানে স্বান্ত্বনার জয় পেয়েছে। আগেই ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

২৪ জলাইন মিরপুরে টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৭৮ রান তোলে। সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে আসে ৬৩ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। 

জবাবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায়। শুরুতেই ব্যর্থ হন ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস। তামিম প্রথম ওভারেই আউট হলে, লিটন করেন মাত্র ৮ রান। এরপর একে একে ফিরে যান মেহেদি মিরাজ, শেহ মেহেদি ও জাকের আলি। মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মিডল ও লোয়ার অর্ডার থেকেও কেউ সুবিধা করতে না পারায় বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। ব্যতিক্রম ছিলেন কেবল মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি ৩৪ বলে অপরাজিত ৩৫ রান করেন। সঙ্গে মিরাজ (১০) ও নাইমের (১০) ব্যাটিং।

বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থতায় বাংলাদেশ হেরেছে জয় ব্যবধানে। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় নিশ্চিত করে ইতিমধ্যেই ট্রফি নিজেদের করে নিয়েছে টাইগাররা।


সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ১৭৮/৭; ২০ ওভার (ফারহান ৬৩, হাসান ৩৩, নেওয়াজ ২৭, আইয়ুব ২১; তাসকিন ৩/৩৮, নাসুম ২/২২, সাইফউদ্দিন ১/২৮, শরীফুল ১/৩৯)। 
বাংলাদেশ : ১০৪ অলআউট; ১৬.৪ ওভার (সাইফউদ্দিন ৩৫*, মিরাজ ১০, নাঈম ১০; মির্জা ৩/২০, নেওয়াজ ২/৪, ফাহিম ২/১৩)। 
ফল : পাকিস্তান ৭৪ রানে জয়ী। 
ম্যান অব দ্য ম্যাচ : সাহিবজাদা ফারহান। 
ম্যান অব দ্য সিরিজ : জাকের আলী। 
সিরিজ : বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)