শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সেপাক টাকরো এসোসিয়েশনের দিনব্যাপী 'তারুণ্যের উৎসব’ উদযাপন

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৫   ০৮:১৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করেছে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন। ওইদিন 'তারুণ্যের উৎসব ২০২৫' উপলক্ষে সেপাক টাকরো টুর্নামেন্টের আয়োজন করে। এর আগে সকাল ৭টায় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র‍্যালিটি জাতীয় ক্রীড়া পরিষদের সামনে থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এসে শেষ হয়।

জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত 'তারুণ্যের উৎসব ২০২৫' সেপাক টাকরো টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- ঢাকা জেলা দল, মুন্সীগঞ্জ জেলা দল, নারায়ণগঞ্জ জেলা দল, সাতক্ষীরা জেলা দল, নীলফামারী জেলা দল, রাজশাহী জেলা দল, সতীর্থ ক্লাব ও প্রগতি সংঘ। নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা দল, ঢাকা জেলা দল, নীলফামারী জেলা দল এবং মুন্সীগঞ্জ জেলা দল সেমিফাইনালে নিশ্চিত করে। সেমিফাইনালে সাতক্ষীরা জেলা দল নীলফামারী জেলা দলকে এবং ঢাকা জেলা দল মুন্সীগঞ্জ জেলা দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে সাতক্ষীরা জেলা দল ঢাকা ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সকালের র‍্যালি থেকে শুরু করে টুর্নামেন্টের সকল কার্যক্রমে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, কোষাধ্যক্ষ মো. জামাল হাসান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য যথাক্রমে মো. আবু হানিফ, মো. লুৎফুল করিম, মো. খালিদ সাইফুল্লাহ, মো. মাহমুদুল হাসান রিয়াজ, ববিতা রানী রায় এবং শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বিজয়ী দলের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)