শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জাতীয় নির্বাচন ঘিরে ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে অ্যাডহক কমিটি।

এমন আলোচনার পর গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’

এদিকে, আচমকা নির্বাচনী মাঠে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রবেশ করায় নির্বাচন ঘিরে কিছুটা উত্তাপ এরই মধ্যে ছড়াচ্ছে। এমন অবস্থার মাঝেই আজ (সোমবার) সিলেটে বোর্ড সভায় বসেছে বিসিবি।

দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিটিং এখনো চলমান আছে। 

বিসিবির  সূত্র মতে , আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুমানিক ৪ অক্টোবর হতে পারে

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)