শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

এনসিএল টি-টোয়েন্টিতে ৮ দলের অধিনায়কত্বে যারা

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই প্রতিযোগিতা তুলনামূলক ভালোই সাড়া ফেলেছিল। গত আসরের সফলতার পর বিসিবি দ্বিতীয়বারের মতো এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে।

সব ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আসন্ন ঘরোয়া লিগটিতে নতুন করে এবার যুক্ত হচ্ছে আরও দুই ভেন্যু। সবমিলিয়ে তিন মাঠে হবে এবারের এনসিএল। ইতোমধ্যে শেষ হয়েছে এনসিএলের ফিটনেস টেস্ট। 8 সেপ্টেম্বর থেকে প্রতিযোগী দলগুলো অনুশীলন করবে। 

তার আগে আলোচনায় এবারের এনসিএলে ৮ দলের অধিনায়কত্ব কারা করবেন। ঢাকা বিভাগের অধিনায়কত্ব করবেন মাহিদুল ইসলাম অঙ্কন, ঢাকা মেট্রোর নাঈম শেখ, সিলেট বিভাগে জাকির হাসান, বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগের নেতৃত্বে আকবর আলি। এ ছাড়া খুলনা বিভাগে মোহাম্মদ মিঠুন, চট্টগ্রাম বিভাগে ইয়াসির আলি চৌধুরি এবং বরিশাল বিভাগের গুরুদায়িত্ব পালন করবেন ফজলে মাহমুদ রাব্বি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)