শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে অস্বস্তি

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:৩৪ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে পেহেলগাম জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর এবার সেই উন্মাদনা অনেকটাই ফিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ম্যাচ বয়কটের ডাক দিচ্ছেন, যা ক্রিকেটারদের মনেও প্রভাব ফেলছে।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট স্বীকার করেছেন, ড্রেসিংরুমে অস্বস্তি রয়েছে। তবে কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের স্পষ্ট নির্দেশ দিয়েছেন- ‘খেলা ছাড়া অন্য কিছু নিয়ে না ভাবতে।’

ডেসকাট বলেন, ক্রিকেটারদের অনুভূতিও সমর্থকদের মতোই সংবেদনশীল, তবে সবাইকে পেশাদার থাকতে বলা হয়েছে। গম্ভীর নিজে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ড্রেসিংরুম স্বাভাবিক রাখার চেষ্টা করছেন এবং ম্যাচটিকে কেবল একটি খেলা হিসেবে দেখতে উৎসাহ দিচ্ছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)