শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরো এক প্রার্থী

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ১২:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গেল বুধবার (১ অক্টোবর) বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ আরও বেশ কয়েকজন প্রার্থী। সেদিন দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের আগেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তিন ক্যাটাগরি থেকে ১৫ জন। বাকি যারা ছিলেন, তাদের মাঝে পরিচালক পদের প্রার্থী হিসেবে ছিলেন লুৎফর রহমান বাদল। গতকাল (৩ অক্টোবর) মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন না। তবে হঠাৎ করে আজ শনিবার জানালেন নির্বাচনে থাকছেন না তিনি। ঢাকা পোস্টকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইলেকশন কমিশন এখনো তার চিঠি পায়নি বলে জানিয়েছে। 

নিজের নির্বাচন না করা নিয়ে বাদল একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে তিনি লিখেছেন- আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম‍্যান। আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারো দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাব, কেন এবং কি কারনে এ সিদ্ধান্ত নিতে বাধ‍্য হলাম। কাঁদা ছোঁড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব‍্যর্থহীন ভাবে বলতে চাই, একাধিক প‍্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন তাদেরকে ধন‍্যবাদ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)