শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চার ম্যাচে ৯ কার্ড, ভারত ম্যাচে নেই ফাহমিদুল

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০৪:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচে নয়টি হলুদ কার্ড দেখেছে বাংলাদেশ। ম্যাচ প্রতি হলুদ কার্ডের সংখ্যা দুইয়ের বেশি। দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড পাওয়ায় আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ফাহমিদুল ইসলাম। এশিয়ান ফুটবল কনফেডারেশনের এশিয়ান কাপ বাছাইয়ের বাইলজ অনুযায়ী, কোনো ফুটবলার দু’টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ খেলার জন্য অযোগ্য থাকবেন। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম অভিষেক ম্যাচেই হলুদ কার্ড দেখেন। গতকাল (মঙ্গলবার) ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখেন তিনি। এতে ঢাকায় ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলা হবে না ফাহমিদুলের। 

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হৃদয় ও মজবিুর রহমান জনি কার্ড দেখেছিলেন। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সর্বাধিক চারটি কার্ড দেখে বাংলাদেশ। দুই ডিফেন্ডার শাকিল আহাদ তপু, তপু বর্মণের পাশাপাশি দুই ফরোয়ার্ড ফাহিম ও ফাহমিদুল কার্ড দেখেন। ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচে রাকিব হোসেন আর গতকাল অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুল ও তারিক কার্ড দেখেছেন। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচে এক কার্ড পাওয়াদের মধ্যে কেউ আরেকটি কার্ড দেখলে ৩০ মার্চ সিঙ্গাপুর ম্যাচে খেলতে পারবেন না। ১৮ নভেম্বর ভারত ম্যাচের জন্য অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই জাতীয় দলের অনুশীলন হওয়ার কথা। ফাহমিদুল কার্ড জটিলতায় খেলতে পারবেন না। ফলে তাকে ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে না রাখার সম্ভাবনাই বেশি। তবে স্পনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কি করেন সেটাই দেখার বিষয়। তিন বছরের বেশি সময় ক্যাবরেরা বাংলাদেশ দলের কোচ। অথচ নেই তেমন সাফল্য। এশিয়ান কাপে বাংলাদেশ খেলতে ব্যর্থ হয়েছে। ফলে ক্যাবরেরাকে বদলের দাবি উঠেছে জোরেশোরে। ভারত ম্যাচ তিন সপ্তাহ পরই হওয়ায় এই সময়ের মধ্যে কোচ বদলের সিদ্ধান্ত নেবে কিনা ফেডারেশন সেটাই দেখার বিষয়। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)