শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ১২:৪৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কাতার বিশ্বকাপের চমক জাগানো দল মরক্কো এবার গড়ে ফেলল বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটি এখন ‘আটলাস লায়ন্স’দের দখলে। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে স্পেনের গড়া টানা ১৫ জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে তারা।

মঙ্গলবার রাতে কঙ্গোর বিপক্ষে এই জয়ে টানা ১৬টি আন্তর্জাতিক ম্যাচে জয় তুলে নিল মরক্কো। এর মাধ্যমে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বও শেষ করল তারা। ‘ই’ গ্রুপে আট ম্যাচের সবকটিতে জিতে বেশ আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল আফ্রিকান দলটি।

মরক্কোর এই জয়ের যাত্রা শুরু হয়েছিল গত বছরের মার্চে মৌরিতানিয়ার সঙ্গে ড্র করার পর থেকে। এরপর ১৯ মাসের এই অবিশ্বাস্য ছুটে চলায় তারা ১৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ৫০টি গোল দিয়েছে এবং হজম করেছে মাত্র চারটি।

এর আগে টানা ১৫টি ম্যাচ জিতে এই রেকর্ডের মালিক ছিল স্পেন। ২০০৮ ইউরো থেকে শুরু করে ২০০৯ সালের কনফেডারেশন্স কাপ পর্যন্ত তারা এই কীর্তি ধরে রেখেছিল। এবার সেই রেকর্ড নিজেদের করে নিয়ে ফুটবল বিশ্বে নতুন ইতিহাস লিখল মরক্কো।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)