শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ওয়ানডে দলে ফিরলেন সৌম্য, ডাক পেলেন অংকন

প্রকাশিত - ১৭ অক্টোবর, ২০২৫   ১২:৪১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। পরের দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) নির্বাচক প্যানেল। 

দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দলে ডাকা হয়েছিল তাকে। কিন্তু ভিসা জটিলতায় তিনি যেতে পারেননি। ওয়ানডে দলে ছিলেন না সৌম্য। রাখা হয়েছিল নাঈম শেখকে। আফগানদের বিপক্ষে একটি ওয়ানডে খেলেই বাদ পড়েছেন তিনি। 

প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকন। এর আগে টেস্ট দলে অভিষেক হয়েছে তার। অংকন ঘরোয়া পর্যায়ে তিন ফরম্যাটে ভালো খেলছিলেন। এশিয়া কাপের পর বাজে আফগানিস্তান সিরিজ কাটানো জাকের আলীর বাদ পড়ার শঙ্কা ছিলেন। তবে তাকে রেখে দেওয়া হয়েছে দলে। ইয়াসির রাব্বির ফেরার সম্ভাবনা থাকলেও দলে ডাকা হয়নি তাকে। 

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে নেই টপ অর্ডার ব্যাটার লিটন দাস ও পারভেজ ইমন। বোলিং আক্রমণে বলার মতো পরিবর্তন আসেনি। স্পিন আক্রমণে তানভীর ইসলাম ও রিশাদ হোসেন আছেন। পেস বোলিং তাসকিন ও মুস্তাফিজের সঙ্গে আছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। নাহিদ রানা নেই ওয়ানডে দলে। 

বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অংকন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ। 

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)