শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস, একসঙ্গে খেললেন বাবা-ছেলে

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৫:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েছে তিমুর লেস্তে। দেশটির দুই ক্রিকেটার ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া সাত্তার—একই ম্যাচে একসঙ্গে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথমবার কোনো বাবা ও ছেলের একসঙ্গে খেলার নজির। গত ৬ নভেম্বর বালিতে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে তিমুর লেস্তের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই এই অনন্য ঘটনাটি ঘটে। শুধু তাই নয়, ওই ম্যাচে ব্যাটিংয়েও একসঙ্গে জুটি গড়েন সুহাইল ও ইয়াহিয়া।

অবশ্য সুহাইল সাত্তার ও তার ছেলে ইয়াহিয়া সাত্তার জুটিই পরিবারের সন্তান ও বাবা মা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার নয়। এর আগে সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলে মা–মেয়ের জুটিও দেখা গেছে। মেটি ফার্নান্দেস ও নেইনা মেটি সাজু সুইসদের হয়ে চলতি বছর ছয়টি টি-টোয়েন্টি খেলেছিলেন একসঙ্গে। এমন উদাহরণ রয়েছে আরও। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা শিবনারাইন চন্দরপল ও তার ছেলে তেজনারাইন চন্দরপল গায়ানার হয়ে একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের মার্চে প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাবার অধিনায়কত্বে খেলেছিলেন তেজনারাইন। সবশেষ উদাহরণটি আফগানিস্তানে। চলতি বছর নিজ দেশের একটি ক্রিকেট লিগের ফাইনালে মুখোমুখি হন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)