শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সবচেয়ে কম বলে এক হাজার রানের বিশ্ব রেকর্ড

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৫:৩১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস তৈরি হলো। এক হাজার রানের মাইলফলক ছুঁলেন অভিষেক শর্মা। ম্যাচের হিসাবে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করা ভারতীয় ব্যাটার তিনি। আর বিশ্ব রেকর্ড গড়েছেন সবচেয়ে কম বল খেলে হাজারি ক্লাবে ঢুকে। শনিবার ৮নভেম্বর  ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অভিষেক। বাঁহাতি ব্যাটার ভেঙেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড। গত ২ নভেম্বর হোবার্টে ৩৮ বলে ৭৪ রান করে ৫৬৯ বলে ১ হাজার রানে পৌঁছান অজি ব্যাটার। আর অভিষেক এই মাইলফলকে যেতে খেলেছেন ৫২৮ বল।   

অল্পের জন্য সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করা ভারতীয় ব্যাটার হতে পারেননি অভিষেক। এই ফরম্যাটে গ্যাবায় ২৮তম ইনিংস খেলতে নামেন তিনি। তার চেয়ে এক ইনিংস কম খেলে এক হাজারি ক্লাবে দ্রুততম ভারতীয় বিরাট কোহলি (২৭ ইনিংস)।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)