শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

এশিয়ার আরচ্যারির সভাপতি বাংলাদেশের চপল

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৫:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন। এবার তিনি ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি হয়েছেন। আজ ৮ নভেম্বর ঢাকায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেস অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচন প্রার্থী ছিলেন দক্ষিণ কোরিয়ার টমাস হান ও বাংলাদেশের চপল। কোরিয়ার হান এশিয়ান আরচ্যারির বর্তমান সাধারণ সম্পাদক। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা।

এশিয়ার আরচ্যারির বর্তমান সভাপতি চুং এবার প্রার্থী হননি। তিনি ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেসে আসেননি। তার অবর্তমানে চপলই কংগ্রেসের সভাপতিত্ব করেন৷ হান অনলাইন ভোটিংয়ে ৯ ভোট পান। আর চপল পান ২৯ ভোট। তিনি বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হওয়ায় ইন্টারকন্টিনেন্টাল হলে হাততালির রোল পড়ে। বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্ব আরচ্যারিতে নিজেকে প্রতিষ্ঠিত করা চপল সংগঠক হওয়ার পাশাপাশি পৃষ্ঠপোষকতাও করেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)