শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

টেস্টে বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার এমন ঘটনা ঘটল

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৪:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সিলেট টেস্টে স্বাগতিক ব্যাটারদের দাপট চলছে। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দেওয়া ২৮৬ রান টপকে ইতোমধ্যে ৫৭৫ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সেই সঙ্গে লিড বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ রান। ব্যাটারদের দাপটের টেস্টে প্রথমবারের মতো একটি ঘটনারও সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেটে। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম, টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। 

ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সিলেটে। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে ১৭১ রান এসেছে তার ব্যাট থেকে। এ ছাড়া আরেক ওপেনার সাদমান ১০৪ বলে ৮০ রান করেছেন। এ ছাড়া তিনে নামা মুমিনুল হকও আশিতে আটকা পড়েন। তার ব্যাট থেকে এসেছে ১৩২ বলে ৮২ রান। চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য সেঞ্চুরির হাসি হেসেছেন। ১১৪ বলে বরাবর শতরান করে ফিরেছেন তিনিও।  প্রথম চার ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের পর পাঁচে নামা মুশফিকের ব্যক্তিগত ২৩ রানের মাথায় বিদায়ে ছন্দপতন হয়। এরপর লিটন যদিও ফিফটি পেয়েছেন। প্রসঙ্গত, চলমান টেস্টেই প্রথমবারের মতো সিলেটে পাঁচশো ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ। এর আগে এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৮ রান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)