শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নেপালকে উড়িয়ে সেমিতে এক পা বাংলাদেশের

প্রকাশিত - ১৫ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও সাফল্যের সেই ধারা ধরে রেখেছে যুব টাইগাররা। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ৭ উইকেটের জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান করে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ২৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন রিফাত বেগ। ৭ বলে ৫ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ তামিম। ১ বলে ১ রান করে রান আউটের শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ২৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি অ্যালেন। ৬৬ বলে ৩৪ রান করেন অ্যালেন। তবে ফিফটি পেয়েছেন জাওয়াদ। ৬৭ বলে মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার। সবমিলিয়ে ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি। এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল। টপ অর্ডার ব্যর্থতায় ৬১ রানেই ৫ উইকেট হারায় তারা। লোয়ার মিডল অর্ডারে আশিষ লোহার ও অভিষেক তিওয়ারি কিছুটা লড়াই করেছেন। আশিষ করেছেন ২৩ রান আর অভিষেকের ব্যাট থেকে এসেছে ৩০ রান। তাতে কোনো রকমে একশ ছুঁয়ে অলআউট হয় নেপাল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)