রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বিপিএলের পর ফুটবলের ম্যাচ স্থগিত

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৫   ০৪:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে ইন্তেকাল করেন। তার প্রয়াণে ক্রীড়াঙ্গনে চলছে গভীর শোক। বিসিবি ও বাফুফেসহ প্রায় সব ফেডারেশন শোক জানিয়েছে। এরই মধ্যে আজকের দিনের বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। 

আজ (মঙ্গলবার) ফেডারেশন কাপের ম্যাচ ছিল। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ ফেডারেশন কাপের দুই ম্যাচ স্থগিত রেখেছে বাফুফে। আজ নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপের ফাইনালের সূচি ছিল। সেই ফাইনালও আজ হবে না। বাফুফে পরবর্তীতে এই খেলাগুলোতে সূচি প্রকাশ করবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত ক্রীড়ানুরাগী ছিলেন। সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকার কথা রয়েছে তাঁর।...
মেজর চাকলাদার (অব.)