শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের কয়েক ঘণ্টার সড়ক অবরোধ শেষ হলেও যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছে নগরবাসী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল শুরু হলেও এর রেশ রয়ে গেছে আশপাশের সড়কগুলোতে। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় সৃষ্ট প্রচণ্ড গাড়ির চাপে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। তিনি বলেন, ‘সাতরাস্তা মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওই সড়ক অবরোধের ফলে বিজয়নগরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা চলে গেলেও দীর্ঘক্ষণ রাস্তা আটকে থাকায় যানবাহনের একটি বড় চাপ তৈরি হয়েছে। যান চলাচল আস্তে আস্তে শুরু হলেও জট কমতে আরও অন্তত ঘণ্টাখানেক সময় লাগতে পারে।’

এর আগে, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে ওই এলাকা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের দীর্ঘদিনের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সোচ্চার থাকবেন। তবে বিকেলের দিকে ট্রাফিক পুলিশের মধ্যস্থতায় তারা রাস্তা ছেড়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)