শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অপেরা হাউজ, হারবার ব্রিজ ঘুরে দেখলেন ঋতুপর্ণারা

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৬   ০২:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অস্ট্রেলিয়া তো বটেই সারা বিশ্বের নান্দনিক স্থাপত্য সৌন্দর্যের মধ্যে অন্যতম সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজ। বাংলাদেশ নারী ফুটবল দল ২০ ফেব্রুয়ারি এশিয়া কাপ খেলতে সিডনি এসেছে। দুই সপ্তাহ পর আজ একটু ঘুরার ফুরসত পেল। 

বাংলাদেশ নারী ফুটবল দল গতকাল এশিয়া কাপে নিজেদের অভিষেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে ০-২ গোলে হেরেছে। গতকাল রাতে ম্যাচ খেলে আজ সকালে অনুশীলন করেন ঋতুপর্ণারা। জুবলি স্টেডিয়ামে ঘণ্টা দেড়েক অনুশীলনের পর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সিডনির ঐতিহাসিক স্থাপনা দেখতে বের হয় বাংলাদেশ দল। 

ওপেরা হাউসের পাশে বোটানিক পার্কে আগে যায় বাংলাদেশের মেয়েরা। বিশাল সবুজ পার্ক অন্য দিকে নীল রংয়ের সাগর। গত কয়েকদিন ঠান্ডা আবহাওয়ার পর আজ আবার সিডনির আকাশে কড়া রোদ। গরম আবহাওয়ায় ঠান্ডা বাতাসে সবুজ পার্কে সাগরের পাড়ে দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। 

বাংলাদেশ দল গত দুই সপ্তাহে একটা শৃঙ্খল পরিবেশে ছিল। আজ ঘণ্টা তিনেকের জন্য ছুটি পেয়ে সবাই নিজেদের পছন্দের পোষাকে এসেছেন। এক জন আরেকজনকে ছবি তুলে দিচ্ছেন বিভিন্ন পোজে। ঋতুপর্ণার বেশিরভাগ ছবি তুলেছেন সুরভি আকন্দ প্রীতি। আবার কেউ নিজেদের খুঁনসুটির ভিডিও করছেন। 

পার্ক ঘুরে অপেরা হাউসের সামনে এসে ঋতুপর্ণারা আরও বেশি উচ্ছ্বসিত হন। অপরূপ নিদর্শনের সামনে দাঁড়িয়ে সবাই নিজেকে একেকভাবে ফ্রেমবন্দী করে রাখতে চাইলেন। মিডিয়া ম্যানেজার সাঈদ ও টিম ম্যানেজার খালিদ মাহমুদ ফুটবলারদের নানা পোজের আবদার ফ্রেমবন্দী করেন। ওপেরার আরেক প্রান্তে সিডনি হারবার ব্রিজ। দুটো এক ফ্রেমে রাখার চেষ্টা করেন অনেকে। এজন্য কয়েকজন সময় নেন বেশি। যারা পিছিয়ে ছিলেন তাদের কিছুক্ষণ পরপর তাড়া দিচ্ছিলেন টিম ম্যানেজার। 

গরমের মধ্যে কয়েক ঘণ্টা হাঁটাহাঁটি করে ফুটবলাররা পানি খেয়ে খানিকটা ক্লান্তি দূর করেন। অনেকে গরম কাটাতে ঠান্ডা আইসক্রিমও নিয়েছেন। হারবার এবং ওপেরা পরিদর্শন করে হোটেলে রওনা হন আফিদারা। ৫ মার্চ উত্তর কোরিয়া ম্যাচ নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটবে ঋতুপর্ণাদের। ৬ মার্চ ম্যাচ। এরপরের দিন সিডনি ছেড়ে পার্থ রওনা হবে দল। পার্থে উজবেকিস্তানকে হারাতে না পারলে বাংলাদেশের আর সিডনি আসা হবে না। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)