শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিসিবিতে অনিয়মের অভিযোগ তামিমদের

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৬   ০২:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন হয়েছিল গত বছরের অক্টোবরে। নির্বাচনের আগে থেকেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সেই কমিটির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছেন তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকদের বড় অংশ। যে কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান। অনিয়মের সেই অভিযোগ নিয়ে ৮ মার্চ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে চিঠি দিতে যাচ্ছে ঢাকার ক্লাব সংগঠকরা।

গেল বছরের অক্টোবরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিবিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সেই নির্বাচনের কয়েকদিন আগে ১৬টি ক্লাব নির্বাচন বয়কটের পথে হাঁটে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা। সেসব ক্লাবের প্রার্থীরা ঘরোয়া ক্রিকেটও বর্জনের ঘোষণা দিয়েছিলেন, যা এখনও সুরাহা হয়নি। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বর্জন করেছিল আটটি ক্লাব। ২০ দলের লিগ তাই ১২ দলে পরিণত হয়। অন্য লিগগুলোও অনিশ্চয়তায় রয়েছে।

নির্বাচনের পর বিসিবির নতুন কমিটির অধীনে বিপিএলসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট হলেও সঠিক পথে চলছে না ক্লাব ক্রিকেট। কয়েকমাস ধরেই সেই অস্থিরতা লেগে আছে। বর্তমান বিসিবির অধীনে সবধরণের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল সবমিলিয়ে ঢাকার ৪৫ ক্লাব। সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠকরা নতুন করে আশায় বুক বাঁধছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রালয়ে অভিযোগ দিতে যাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা। ওই তালিকায় আছেন তামিম ইকবালও।

এ বিষয়টি নিশ্চিত করে ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, ‘আমরা সবাই এখন এনএসসিতে যাচ্ছি, সব সংগঠকরা যে অভিযোগ দেব, সেখানে সাইন করেছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)