শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ০২:৩৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। ৯ মার্চ সন্ধ্যায় পার্থে উজবেকিস্তানের বিপক্ষে হেরে আজ সকালেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা। পার্থ সময় সকাল সাড়ে নয়টায় থাই এয়ারওয়েজে বাংলাদেশ দল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। ব্যাংককে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি রয়েছে। বাংলাদেশ সময় আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছাবেন আফিদারা।

৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে জিতলে আজই দেশের জন্য বিমান ধরতে হতো না বাংলাদেশকে। আজ ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনাম ও চাইনিজ তাইপে-ভারত ম্যাচের দিকে চোখ থাকত। কোয়ার্টার ফাইনালে উঠলে আবার সিডনি যেতে হতো বাংলাদেশ দলকে। কাল হেরে যাওয়ায় তাই ১০ মার্চ রিটার্ন টিকিটই কার্যকর হয়েছে।

এশিয়া কাপ খেলা বাংলাদেশের অনেক ফুটবলারের বয়স বিশ বছরের নিচে। তাদের অনেকেই পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া থাইল্যান্ডের এএফসি অ-২০ টুর্নামেন্ট খেলবে। দেশে ফিরেই অনুশীলনে নামতে হবে তাদের। এই দলেরও কোচ পিটার বাটলার। তিনি সপ্তাহ খানেক পর ইংল্যান্ড যেতে চান। এতে অনুশীলন পরিকল্পনা ও বাস্তবায়নে ঘাটতি হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)