শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইফতার শুরুর আগেই খেলা শেষ, বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

প্রকাশিত - ১১ মার্চ, ২০২৬   ১২:১৭ এএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : নাহিদ রানার তোপ আর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যাওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্ন। সাধারণত ওয়ানডে ম্যাচে এক দলের ব্যাটিং শেষে ৪০ থেকে ৪৫ মিনিটের বিরতি থাকে। কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ পাকিস্তান প্রায় ২০ ওভার বাকি থাকতেই অলআউট হওয়ায় বাংলাদেশ মাত্র ১০ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামল এবং শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকল। 

এতে ক্রিকেটপ্রেমীদের মনে জাগা প্রশ্নটা বাস্তবে রূপ নিল। ঢাকায় ইফতার শুরু হওয়ার মিনিটখানেক আগেই জিতে গেল বাংলাদেশ।অবশ্য ‘জিতে গেল’ লেখার চেয়ে ‘গুঁড়িয়ে দিল’ লেখাটাই বেশি জুতসই। বাংলাদেশের কাছে যে পাত্তাই পায়নি পাকিস্তান! ১০০ ওভারের ম্যাচের ফল এসেছে এর অর্ধেকেরও কম ৪৫.৫ ওভারেই।

মামুলি লক্ষ্যটা ৮ উইকেট ও ২০৯ বল বাকি রেখে ছুঁয়ে ফেলেছে মিরাজের দল, বলের হিসেবে যা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সবচয়ে বড় জয়।এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুরেই পরের দুই ওয়ানডে আগামী শুক্র (১৩ মার্চ) ও রবিবার (১৫ মার্চ)।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ অলআউট (আশরাফ ৩৭, ফারহান ২৭, সাদাকাত ১৮, রিজওয়ান ১০; নাহিদ ৫/২৪, মিরাজ ৩/১৯, মুস্তাফিজ ১/১৮, তাসকিন ১/২৯)।

বাংলাদেশ: ১৫.১ ওভারে ১১৫/২ (তানজিদ ৬৭*, শান্ত ২৭, সাইফ ৪, লিটন ৩; ওয়াসিম ১/২৪, আফ্রিদি ১/৩৫)। 
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। 
ম্যান অব দ্য ম্যাচ: নাহিদ রানা (বাংলাদেশ)। 
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)