শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ ক্রিকেট দল

প্রকাশিত - ১২ মার্চ, ২০২৬   ১১:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ভারতের কলকাতায় এক সপ্তাহ আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ৮ মার্চ বিশ্বকাপও শেষ হয়ে গেলেও কলকাতায় আটকে ছিলেন দুদলের ক্রিকেটারেরা। এমনটা নিশ্চিত করেছে, আইসিসি। 

আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের বাকি ২৯ সদস্য ও ওয়েস্ট ইন্ডিজ দলের শেষ ১৬ সদস্য বিমানে রওনা হয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আর কোনো ক্রিকেটার আটকে নেই। সকলে দেশে ফিরে গিয়েছেন বা পথে রয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে।’

আইসিসি আরও জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রিকেটারদের দেশে ফেরানো সহজ ছিল না। বিভিন্ন দেশ ও বিমান সংস্থার সঙ্গে সমন্বয় করে পুরো বন্দোবস্ত করার পরই তারা নিরাপদে দেশে ফেরানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের নয় জন ক্রিকেটার বাড়ি ফিরেছিলেন। এবার বাকিরাও ফিরে গিয়েছেন। দুদলের ক্রিকেটারদের কলকাতা থেকে প্রথমে জোহানেসবার্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে বিমান অ্যান্টিগায় যাবে।
 
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে ইরানের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় বেশ কয়েকটি দেশে বিমানবন্দর বন্ধ থাকার ফলে বিশ্বকাপ শেষেও ক্রিকেটারেরা ভারত ছাড়তে পারেননি। জিম্বাবুয়েও দিল্লিতে আটকে ছিল। তবে সেমিফাইনালে বিদায়ের পরের দিনই দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। এই ঘটনায় বিতর্ক হয়েছিল। ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল। অবশেষে সব দলই দেশে ফিরে গেল।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)